উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক গ্রুপনেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
জানা যায়, ৫ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট (বালুখালী) থেকে ক্যাম্প-৭ এর ব্লক-এফ/২ এর বাসিন্দা বাদশা মিয়ার ছেলে এআরও গ্রুপের নেতা কেফায়েত উল্লাহ হালিম মোটরসাইকেলযোগে নিজ শেডে ফিরছিলেন। পথে ক্যাম্প-৮/ইস্ট এর এ/৩২ পয়েন্ট এবং ক্যাম্প-৭ এর মধ্যবর্তী তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় হালিমসহ ব্লক-এ/৪ এর তোফায়েল আহম্মেদের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৭) এবং ব্লক-জি এর নুর মোহাম্মদ গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঘটনার খবর পেয়ে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করেন।
পরবর্তীতে এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।
১৪ এপিবিএন পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অজ্ঞাত দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক