Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মাস্টার মোক্তার আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান

উখিয়া প্রতি‌নি‌ধিঃ

উখিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় নতুন পাড়া জে চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার মোক্তার আহমদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বায়তুল মামুর শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি।
সম্প্রতি আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁর হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে মাস্টার মোক্তার আহমদের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দক্ষ নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি উখিয়া উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জন শুধু বিদ্যালয়ের নয়, সমগ্র এলাকার জন্য গৌরবের বিষয়।
সম্মাননা গ্রহণকালে মাস্টার মোক্তার আহমদ মসজিদ পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে তাঁর এই অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। সকলেই তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

আলো‌কিত উখিয়া