স্বর্ণ পাহাড় এলাকায় চলছে পাঁচতলা ভবনের কাজ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্বর্ণ পাহাড় নামক স্থানে এ নির্মাণকাজ চলমান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, কুতুপালং এলাকার মৃত ইলিয়াস ওরফে রোহিঙ্গা ইলিয়াসের ছেলে মোহাম্মদ হারুন এবং তার ভাই মোহাম্মদ মামুন বনবিভাগের জায়গা দখল করে সেখানে পাঁচতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণ করেন। ইতোমধ্যে ভবনটির অন্তত তিনতলা পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজও দ্রুত এগিয়ে চলছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ওই এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তুলছে। এর ফলে বনাঞ্চল উজাড় হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে।
তাদের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাব এবং কিছু অসাধু ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ের কারণেই এসব অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ এবং বনভূমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উত্তর হাজীরপাড়ায় ৩০ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেছে
হাসপাতাল কর্তৃপক্ষের দাবী মহিলা ওয়ার্ডে ‘পুরুষ থাকে না’, ছবি বলছে ভিন্ন কথা!
উখিয়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মাস্টার মোক্তার আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান