নিজস্ব প্রতিবেদক | উখিয়া
উখিয়ার শিক্ষা খাতে বড় সুখবর এসেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে উখিয়ার রাজাপালং এহছানুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় একটি একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৯ জুন ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের অনুমোদিত তালিকায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং এহছানুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্থান পেয়েছে। প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন নির্মাণ বাবদ ১৫৫.০০ লাখ টাকা (১ কোটি ৫৫ লাখ টাকা) বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত তথ্য, জরিপ প্রতিবেদন, প্রয়োজনীয় নথিপত্র এবং Soil Test Report নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে দাখিল করতে হবে। পরবর্তীতে ফাউন্ডেশনের ধরন নির্ধারণ করে অনুমোদিত নকশা ও ব্যয় প্রাক্কলন অনুযায়ী নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
এ বরাদ্দ বাস্তবায়িত হলে উখিয়ার রাজাপালং এহছানুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় অবকাঠামোগত উন্নয়ন হবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠদান ও পাঠগ্রহণের সুযোগ পাবেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ