উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উখিয়া ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিনিধি দল। বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নবাগত ইউএনওর সফল কর্মজীবন, সুস্বাস্থ্য এবং উখিয়া উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সফল নেতৃত্ব কামনা করেন। এ সময় তাঁরা মার্শাল আর্ট চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মরক্ষা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেনিং সেন্টারের উপদেষ্টা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম (রোমান), উপদেষ্টা ও সাবেক ক্রীড়াবিদ পলাশ, উপদেষ্টা এস এম জসিম, পরিচালক মোজাহিদুল ইসলাম ভুট্রূ, পরিচালক আক্তার সিকদার, পরিচালক সোনালী, শিক্ষার্থী বেলাল ভূঁইয়া, আফিয়া জাহান নূরী ও আমিম সিকদার।
প্রশিক্ষক এমরানুল হক বলেন, মার্শাল আর্ট শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একটি শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবন গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর আন্তরিক সহযোগিতায় উখিয়ায় ক্রীড়া ও মার্শাল আর্টের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে ইউএনও পান্না আক্তারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন পুনর্ব্যক্ত করা হয় এবং তাঁর দায়িত্ব পালনকালে সার্বিক সাফল্য কামনা করা হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ