নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে দুইজন খণ্ডকালীন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে কোচিং সেন্টারের শ্রেণিকক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই শিক্ষক—নোমান উদ্দিন ও ছফুরা আক্তার—কে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
বিদ্যালয়ের অফিস আদেশে জানানো হয়, পরিচালনা কমিটির সিদ্ধান্ত এবং শিক্ষক পরিষদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য কোনো শিক্ষক এ ধরনের ঘটনায় জড়িত আছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া, আসন্ন এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধান শিক্ষক স্বাক্ষরিত এ আদেশে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করা হয়েছে।

আরো পড়ুন
৩৬ দিন সাগরে ভাসমান ২ শ্রীলঙ্কানকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা