ঢাকা, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক জরুরি গোপনীয় চিঠিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা সম্পর্কে সতর্ক করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য ইমতিয়াজ আহমেদ, সাদী হোসেন সরকার এবং আবু মোহাম্মদ-এর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের সঙ্গে যোগাযোগ ছিল এমন আরও দুইজন সেনাসদস্যের সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে—
জাতীয় সংসদ ভবন
বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা
ধর্মীয় উপাসনালয়
বিনোদন কেন্দ্র
আদালত চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান
এছাড়া, তারা দেশীয় ধারণার আইইডি (IED) ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিল এবং বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম ব্যবহার করে অভিযান পরিচালনার কৌশল নিতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে এসব তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।
এই নির্দেশনা দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
আলোকিত রিপোর্ট

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস