আলোকিত রিপোর্টঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চকরিয়া শাখার এক প্রস্তুতি সভা আজ সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় গণমাধ্যম সপ্তাহ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও করণীয় নির্ধারণ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ মে আয়োজন করা শোভাযাত্রাকে দৃষ্টিনন্দন ও ব্যাপক অংশগ্রহণমূলক করা হবে। একই সঙ্গে ২ মে অনুষ্ঠিতব্য প্রীতি ফুটবল ম্যাচকে মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় দ্রুত সময়ের মধ্যে বিএমএসএফ চকরিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য, শোভাযাত্রার দিন সংগঠনের পক্ষ থেকে ১৪ দফা দাবির লিফলেট জনসাধারণের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
সিএনজিতেই প্রসব, হাসপাতালের আঙিনায় প্রাণ বাঁচানোর লড়াই
চকরিয়ায় বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার