Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, মন্দির নেতার কন্যার বিয়ে ঘিরে ঝালকাঠিতে চাঞ্চল্য

ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী ধর ইসলাম ধর্ম গ্রহণ করে উর্মি আক্তার নাম ধারণ করেছেন। পরবর্তীতে তিনি একজন মুসলিম যুবককে বিয়ে করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রতিবেদন: ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ্র ধরের কন্যা ঐশী ধর ইসলাম ধর্ম গ্রহণ করে উর্মি আক্তার নাম ধারণ করেছেন। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি গত ১ এপ্রিল বরিশাল আদালতের নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ধর্মান্তরিত হন।
জানা গেছে, ধর্মান্তরের পর তিনি ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম বশিরের ছেলে আব্দুল্লাহ আল মামুন পরশকে বিয়ে করেন। প্রথমে ৭ এপ্রিল এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় এবং পরে গত ২৭ এপ্রিল নলছিটির একটি কাজী অফিসে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে নিবন্ধিত হয়।
বর্তমানে উর্মি আক্তার ও আব্দুল্লাহ আল মামুন পরশ দাম্পত্য জীবন শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠি জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
তবে ধর্মান্তর ও বিবাহের বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আ‌লো‌কিত উ‌খিয়া