স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ার ধুনুট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামনগর গ্রামে দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের একাধিকবার অবহিত করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু রাস্তার একটি অংশে দীর্ঘদিন ধরে এক কোমর পানি জমে থাকায় যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।
এলাকাবাসীর উদ্যোগে কয়েকজন যুবক নদী থেকে বালু এনে বস্তায় ভরে অস্থায়ীভাবে রাস্তা সংস্কারের চেষ্টা করেন। তবে এতে তেমন কোনো সুফল মেলেনি। পানি জমে থাকায় পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য লাল মিয়াকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কার্যকর উদ্যোগ নেননি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে।
গ্রামবাসীরা দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে এলাকার জনদুর্ভোগ আরও বাড়বে।আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়ায় সারের দামে নৈরাজ্যের অভিযোগ
পালংখালীর বটতলী চৌধুরী পাড়ার ভাঙাচোরা রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর আবেদন