উখিয়া প্রতিনিধি: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) পদে নিয়োগ পেয়েছেন উখিয়া উপজেলার মরিচ্যাপালংয়ের কৃতী সন্তান অধ্যাপক ড. মোকতার আহমেদ। বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়েছে।
অধ্যাপক ড. মোকতার আহমেদ বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম হাজী পেঠান আলী সওদাগর ও মরহুমা মাজুমা খাতুনের মেজ সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিনের শিক্ষকতা ও উচ্চশিক্ষা অঙ্গনে অভিজ্ঞতাসম্পন্ন এই শিক্ষাবিদের নতুন দায়িত্ব গ্রহণে উখিয়াবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে তাঁকে উখিয়ার একজন গুণী ও কৃতী সন্তান হিসেবে অভিহিত করা হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম, গবেষণা ও একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে। একই সঙ্গে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অধ্যাপক ড. মোকতার আহমেদের এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
আরো পড়ুন
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কক্সবাজারের ৬ কলেজে পাসের হারে শীর্ষে সরকারি কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ শিক্ষার্থী
চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিলল ছাত্রদল নেতার বন্ধ দোকানে
এক বছরে নাফ নদী ও সীমান্তে ১ কোটি ৭৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২৩৮