ডিজিটাল আলোকিত ডেস্ক রিপোর্টঃ
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬), সকাল আনুমানিক ১০টায় কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন এলাকায় জামাল সওদাগরের দোকানের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চকরিয়া চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাফর আলমের দ্বিতীয় কন্যা তানহা।
জানা গেছে, তানহা একটি ত্রিচক্রযান (টমটম) থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
মহান আল্লাহ মরহুমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন। আমিন।
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট ২০২৬, দুপুর ১:১৮ মিনিট।
দৈনিক আলোকিত উখিয়া
আরো পড়ুন
১০ লাখ টাকা ডাকাতির মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ প্রাণহানি: ডিএনএ পরীক্ষার অপেক্ষা, জবাবদিহি নিয়ে প্রশ্ন
উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, একই পরিবারের ছয়জন