Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কক্সবাজারে প্রায় ৮৭ কোটি টাকার মাদক ধ্বংস

কক্সবাজার প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে।
গত ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এ কার্যক্রমে সর্বমোট ২৮ লাখ ৬৯ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪ কেজি ৪৪০ গ্রাম গাঁজা, ৯ কেজি ৯৯০ গ্রাম হিরোইন, ১ কেজি ৬৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫৯৪ লিটার দেশীয় চোলাই মদ ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৮৬ কোটি ৭৩ লাখ ২১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিন।
সংশ্লিষ্টরা জানান, আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

আলো‌কিত উখিয়া