উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর দিকনির্দেশনায় হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা ও পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় দীর্ঘদিনের অবহেলিত কাঁচা সড়কের মাপজোখ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বছরের পর বছর এই সড়কগুলো বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হতো। বর্ষা মৌসুমে চলাচল প্রায় অচল হয়ে পড়ত, যার প্রভাব পড়ত শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনে।
সংশ্লিষ্টরা জানান, সড়কের মাপজোখ সম্পন্ন হওয়ায় এখন উন্নয়ন কাজ শুরুর প্রক্রিয়া ত্বরান্বিত হবে। খুব শিগগিরই রাস্তা নির্মাণ বা সংস্কার কাজ শুরু হয়ে তা চলাচলের উপযোগী ও নিরাপদ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মনজুর মেম্বার জানান, “এটি শুধু একটি সড়ক উন্নয়ন নয়, বরং এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করছি, দ্রুত কাজ শুরু হয়ে এলাকার চিত্র বদলে যাবে।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়ক উন্নয়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
উখিয়ায় নির্মাণাধীন ড্রেন ধসে পড়েছে, উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি