Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ছুটিতে যাওয়ার পরদিনই ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আ‌লো‌কিত ডি‌জিটাল ডেস্কঃ

ছুটিতে যাওয়ার পরদিনই ২০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি-৩০। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

কক্সবাজারের রামুতে ইয়াবা ট্যাবলেটসহ আটক সজিব বেপারী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিন্দা। তিনি ৮ এপিবিএনে কর্মরত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘সজিব বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।