Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ফাঁসির রায় শুনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন- আমি এই রায় মানিনা

আলোকিত ডেস্ক :

এবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৯ এপ্রিলদুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা দুজনেই গ্রেপ্তার আছেন।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মোমঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাসিবুর রশীদসহ এ মামলার আসামি মোট ৩০ জন। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন। তাঁরা হলেনবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলরেজিস্ট্রার কার্যালয়ের সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো.আনোয়ার পারভেজপুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআইআমির হোসেনসাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ। তাঁদের আজ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য মো.হাসিবুর রশীদসহ এ মামলার ২৪ আসামি পলাতক আছেন। পলাতক আসামির মধ্যে রয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মো.মশিউর রহমানলোকপ্রশাসন বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডলসাবেক সহকারী রেজিস্ট্রার মো.হাফিজুর রহমানসাবেক সেকশন অফিসার মো.মনিরুজ্জামান পলাশবিশ্ববিদ্যালয়টির সাবেক এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মন্ডলসাবেক এমএলএসএস এ কে এম আমির হোসেনসাবেক নিরাপত্তা প্রহরী নুর আলম মিয়া এবং সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.মাহাবুবার রহমান।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপিসাবেক কমিশনার মো.মনিরুজ্জামানআরপিএমপির সাবেক উপকমিশনার মো.আবু মারুফ হোসেনসাবেক অতিরিক্ত উপকমিশনার মো.শাহ নূর আলম পাটোয়ারীসাবেক সহকারী কমিশনার মো.আরিফুজ্জামানসাবেক পরিদর্শক (নিরস্ত্ররবিউল ইসলাম ও সাবেক এসআই (নিরস্ত্রবিভূতিভূষণ রায়ও পলাতক রয়েছেন। আবু সাঈদ হত্যা মামলার আসামি চিকিৎসক মো.সরোয়ার হোসেনও (চন্দনপলাতক। এ ছাড়া রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াবিশ্ববিদ্যালয়টির সাধারণ সম্পাদক মো.মাহাফুজুর রহমানসহসভাপতি মো.ফজলে রাব্বিসহসভাপতি মো.আখতার হোসেনসাংগঠনিক সম্পাদক সেজান আহম্মেদসাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমারদপ্তর সম্পাদক বাবুল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুল হাসান এ মামলার পলাতক আসামি।