আলোকিত ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে মনজুর আলম প্রকাশ কালো (৫৫) নামের এক ঘের মালিককে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বড় ডুমখালী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজুর আলম ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৎস্য ঘেরের মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন গভীর রাতে মনজুর আলমের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
চকরিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
সিএনজিতেই প্রসব, হাসপাতালের আঙিনায় প্রাণ বাঁচানোর লড়াই
চকরিয়ায় বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার