Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

আলোকিত রিপোর্ট:

রোজা ও ঈদকে ঘিরে টানা একমাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৪০ দিনের লম্বা এই ছুটি শেষ হচ্ছে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার)। তবে পরের দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আগামী রবিবার (২৯ মার্চ) থেকে।

সংশোধিত বার্ষিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। ঈদের ছুটি শেষে আগামী রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে ঢাবি প্রশাসন বলেছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার (৯ মার্চ) থেকে ২৮ মার্চ (শনিবার) ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এর আগে, গত ৮ মার্চ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ঈদের ছুটি এগিয়ে এনে পরদিন সোমবার (৯ মার্চ) থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)