উখিয়া প্রতিনিধি:
উখিয়ার কোটবাজার-ভালুকিয়া সড়ক ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ। সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজে মারাত্মক বিঘ্ন ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কের ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছিল। বিশেষ করে জরুরি রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে ভোগান্তি চরমে পৌঁছায়।

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন ইকবাল হোসেন সোহেল চৌধুরী। তিনি নিজ উদ্যোগে ভাঙা সড়কটি মেরামতের ব্যবস্থা করেন। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে এলাকাবাসী।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি মানুষের আস্থা বাড়ায়।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ীভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ভোগান্তি আর না হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ