Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চকরিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি‘র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

ঈদে কক্সবাজারে ৩ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) বিকেলে তিনি ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সন্ধ্যার মধ্যে কক্সবাজার পৌঁছাবেন। সেখানে পৌঁছে সার্কিট হাউজে কিছু সময় অবস্থান শেষে রাত ৯টার দিকে পেকুয়া উপজেলায় নিজ বাড়িতে গিয়ে রাত্রিযাপন করবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২১ মার্চ) সকালে পেকুয়া সদর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মন্ত্রী। নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

তৃতীয় দিন রোববার (২৩ মার্চ) দুপুরে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন প্রাঙ্গণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজিত পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার। অনুষ্ঠান শেষে বিকেলে কক্সবাজার বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

মন্ত্রীের এই সফরকে ঘিরে পেকুয়া ও আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)