Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আইডিয়া প্রকল্পে উদ্যোক্তাদের জন্য ৫০ হাজার টাকা অনুদান, আবেদন আহ্বান

আলোকিত ডেস্ক রিপোর্ট:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে পরিচালিত উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি (আইডিয়া) প্রকল্পের মাধ্যমে আইসিটি নির্ভর এসএমই উদ্যোক্তাদের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

জানা গেছে, আইসিটি নির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা দিতে এ অনুদান প্রদান করা হবে। নারী ও পুরুষ উভয় উদ্যোক্তাই আবেদন করতে পারবেন। এককভাবে কিংবা দলগতভাবেও আবেদন করার সুযোগ রয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হবে।

আগ্রহী উদ্যোক্তাদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য এবং আবেদন জমা দিতে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদনকারীদের পণ্য বা সেবা এবং ব্যবসা পরিকল্পনা পর্যালোচনা করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গঠিত সিলেকশন কমিটির মাধ্যমে অনুদানপ্রাপ্ত উদ্যোক্তাদের চূড়ান্ত করা হবে।

তবে যেসব উদ্যোক্তা ইতোমধ্যে আইডিয়া প্রকল্পের আওতায় এসএমই অনুদান পেয়েছেন, তারা পুনরায় এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন না।

এছাড়া কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় বিজ্ঞপ্তি বাতিল, পরিবর্তন বা পরিমার্জনের ক্ষমতা সংরক্ষণ করে।

উদ্যোক্তাদের জন্য এ উদ্যোগকে নতুন ব্যবসা শুরু বা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

আলোকিত উখিয়া