Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

মির্জা আব্বাস

মির্জা আব্বাস হাসপাতালে

আলোকিত ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ইফতারের পর অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর এই হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা বলেন, বুধবার ইফতারে পানি খাওয়ার সময়ই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীররাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুকেও দলের স্থায়ী কমিটির এই সদস্যের অসুস্থতার খবর জানানো হয়েছে।

বৃস্পতিবার মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা  বলেন, “আমি চেষ্টা করছি আপডেট নেওয়ার। জানাবো।”

মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর (মির্জা আব্বাস) সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।

আলোকিত উখিয়া