Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

সরকারি ছুটির দিনেও উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা অব্যাহত

উখিয়া প্রতিনিধি:
সরকারি ছুটির দিনেও কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দিনভর হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তঃবিভাগে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার নিজে হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তঃবিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান পর্যবেক্ষণ করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, অন্তঃবিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা মর্নিং ও নাইট শিফটে নিয়মিত রাউন্ড প্রদান করছেন। এতে করে ভর্তি রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ পাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিনই চিকিৎসাসেবা চালু রয়েছে। জরুরি প্রয়োজনে সাধারণ জনগণকে সরকারি এ স্বাস্থ্যসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জনগণের সহযোগিতা ও সচেতনতা বাড়লে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে এবং উখিয়ার স্বাস্থ্য খাত এগিয়ে যাবে আরও একধাপ।