আলোকিত ডেস্ক রিপোর্ট:
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই কর্মসূচি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের রায়কে বিকৃত করার অভিযোগে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
নেতাকর্মী ও সমর্থকদের সময়মতো কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা এরশাদ গ্রেপ্তার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ