আলোকিত ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ নারী ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই আসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। ৩টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।
মিরপুরে সোবহানা বলেন, ‘উনি (রুবাবা দৌলা) সেটা সম্ভব করিয়ে দেখিয়েছেন যে কিছুদিন পর আমাদের বিপিএলটা হবে। তো এটা নিয়ে আমরা অনেক বেশি রোমাঞ্চিত।
আগামী ১৪ মার্চ বিপিএলের প্লেয়ার ড্রাপট। তার আগে মেয়েদের বিপিএল নিয়ে হিসাব নিকাশ চলছেই।
আগামী ৪ এপ্রিল শুরু হবে বিপিএল। বিপিএল শেষে মেয়েরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে। সেখানে ওয়ানডে ফরম্যাটও আছে। তবে বিপিএল নিয়ে রোমাঞ্চিত হলেও আন্তর্জাতিক সিরিজেও ভালো করতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা, ‘প্রথমে যদি বিপিএল খেলি সেটা টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তো বিপিএল নিয়ে চিন্তা আছে। আসলে প্রস্তুতিই এখানে মূল ব্যাপার। কারণ আমরা সামনে যে ক্রিকেটটা খেলব, সেটারই তো প্রস্তুতি নিব। শ্রীলঙ্কা সিরিজও আমাদের মাথায় আছে, যেহেতু ওখানে ওয়ানডে আছে, আবার এখানে একটা পয়েন্টের খেলা।’
সোবহানা আরও যোগ করে বলেন, ‘আমরা যদি শ্রীলঙ্কা সিরিজ থেকে পয়েন্ট নিতে পারি সেটা আমাদের ভবিষ্যতের জন্যও আসলে কাজে দেবে। তো বিপিএল আর শ্রীলঙ্কা সিরিজ- দুইটা প্রস্তুতিই আমরা আসলে নিচ্ছি।’
ড্রাফটের আগে স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করার কাজ শুরু করেছেন নির্বাচকেরা। সর্বোচ্চ স্তর হিসেবে থাকছে ‘আইকন’ ক্যাটাগরি। জাতীয় দলের তিনজন শীর্ষ ক্রিকেটারের মধ্য থেকে প্রতিটি দল একজন করে আইকন খেলোয়াড় দলে ভেড়াবে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ছয়জন ক্রিকেটার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সেখান থেকে দুজন করে খেলোয়াড় নিতে পারবে, তাদের পারিশ্রমিক ৭ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকছেন ১২ জন, প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে। এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন ক্রিকেটার থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা।
এছাড়া নারী বিপিএলের প্রতিটি দলে অন্তত ২ জন এবং সর্বোচ্চ ৩-৪ জন বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে ড্রাফটের আগেই সরাসরি বিদেশি খেলোয়াড়দের সাথে চুক্তি করতে পারবে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যেও গ্রেড অনুযায়ী পারিশ্রমিক নির্ধারিত হয়েছে- ‘এ’ গ্রেডে ৮ হাজার ডলার, ‘বি’ গ্রেডে ৬ হাজার এবং ‘সি’ গ্রেডে ৩ হাজার ডলার।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ভিয়েতনামের কাছে হেরে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানকে সিরিজ হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ