চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ও ফাঁসিয়াখালীর বন্যার পানি নিষ্কাশনের একমাত্র পথ বাইচ্ছার ছড়া খাল দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি দখলদার চক্র খালের ওপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, গত বছর খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হলে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। তবে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী বর্ষা মৌসুমের আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটি পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
আরো পড়ুন
১০ লাখ টাকা ডাকাতির মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
সিএনজিতেই প্রসব, হাসপাতালের আঙিনায় প্রাণ বাঁচানোর লড়াই