Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

প্রধানমন্ত্রী তারেক রহমান । ফাইল ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

আলোকিত ডিজিটাল রিপোর্ট 
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় যাবেন আগামী ১০ মার্চ। প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন।