Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২। ছবি: সংগৃহীত

দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ২

আলোকিত ডিজিটাল রিপোর্ট 
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুদক মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে।