আলোকিত রিপোর্ট;
উখিয়ার কুতুপালং এলাকায় মরহুম বখতিয়ার আহমদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মরহুম বখতিয়ার আহমদ মেম্বারের ছেলে স্থানীয় জনপ্রতিনিধি মেম্বার হেলাল উদ্দিন। এ সময় এলাকার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপস্থিতরা মরহুম বখতিয়ার আহমদ মেম্বারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার স্মৃতিকে ধরে রাখতে এমন উদ্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ