Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

এখনো কমেনি লেবু শসার দাম, ধরাছোঁয়ার বাইরে ইলিশ

আলোকিত ডেস্ক  রিপোর্ট:

রোজা শুরুর আগেই বাজারে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ, মুরগির দাম অনেকটাই বেড়েছিলো। এরমধ্যে গেলো এক সপ্তাহে পেঁয়াজ ও মুরগির দাম কমলেও লেবু, শসা, বেগুন এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। এমন অবস্থায় রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ ক্রেতাদের।

রোজার কয়েকদিন গেলেও উত্তাপ কমছে না নিত্যপণ্যের দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজার করতে এসে দামের উর্ধ্বমুখী প্রবণতায় তারা হতাশ।

লেবু, বেগুন, শসাসহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণ কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক জায়গায় লেবু এখনো বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা হালিতে। বেগুন, শসার দামও কেজিতে একশোর উপরে।

বেড়েছে বুট বা ছোলার দামও। বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। একই অবস্থা চিনির দরে। পোলাওয়ের চালও কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেশিতে কিনতে হচ্ছে।

ইফতারে আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুর এবার নিম্নবিত্ত মানুষের একেবারেই নাগালের বাইরে। তবে অন্যান্য ফলের দাম কিছুটা কম বলে বিক্রেতারা দাবি করলেও, আকাশচুম্বী বলছেন ক্রেতারা।

সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। গেল সপ্তাহে কেজিতে ১৯০ থেকে ১৯৫ টাকা বিক্রি হলেও এসপ্তাহে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। অপরিবর্তিত আছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

এতোকিছুর মধ্যে কিছুটা স্বস্তি মাছের বাজারে। রমজানে মাংসের চাহিদা থাকায় গত সপ্তাহ থেকে নদী ও চাষের মাছের দাম কিছুটা কমেছে। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে ইলিশ।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেয়ার তাগিদ ভোক্তাদের।

আলোকিত উখিয়া