আলোকিত রিপোর্ট:
উখিয়া উপজেলার বালুখালী এলাকায় নুরুল আলম মেম্বারের বদান্যতায় সহস্রাধিক গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজান মাসকে সামনে রেখে এলাকার দরিদ্র মানুষের মাঝে স্বস্তি পৌঁছে দিতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। বিতরণ কার্যক্রমে শত শত পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন ইফতার ও ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।


স্থানীয়রা জানান, প্রতি বছরই নুরুল আলম মেম্বার ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ান। রমজান ও ঈদকে কেন্দ্র করে এ ধরনের সহায়তা দরিদ্র পরিবারের জন্য অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
নুরুল আলম মেম্বার বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সামর্থ্য অনুযায়ী তিনি সব সময় এলাকার গরীব-দুস্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উত্তর হাজীরপাড়ায় ৩০ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেছে
হাসপাতাল কর্তৃপক্ষের দাবী মহিলা ওয়ার্ডে ‘পুরুষ থাকে না’, ছবি বলছে ভিন্ন কথা!
উখিয়া উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মাস্টার মোক্তার আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান