Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

আটক ব্যক্তি মো. ফারুক

ঈদ বাজারে অভিনব প্রতারণা: দামী কাপড় চুরি করে বিক্রি, আটক যুবক থানায় সোপর্দ

আলোকিত রিপোর্ট:

ঈদকে সামনে রেখে বাজারে শপিং করতে গিয়ে অভিনব কৌশলে দামী কাপড় চুরি করে বিক্রির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, আটক ব্যক্তি মো. ফারুক, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায়। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন কাপড়ের দোকানে গিয়ে শাড়ি ও থ্রি-পিসসহ দামী পোশাক কেনার কথা বলে দোকান থেকে কাপড় নিতেন। পরে সেগুলো বাড়িতে দেখানোর অজুহাতে নিয়ে গিয়ে আর ফেরত দিতেন না।

পরবর্তীতে এসব কাপড় গ্রামের বিভিন্ন মহিলার কাছে কম দামে বিক্রি করতেন বলে জানা গেছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণা করার কথা স্বীকার করেছেন বলে সূত্র জানায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু জনতার রোষানল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া থানায় সোপর্দ করেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত উখিয়া