Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

তেহরানের আকাশে ধোঁয়া উড়ছে

ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

আলোকিত ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে।

তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ ইসফাহান, কোম, কারাজ এবং কারমানশাহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আলোকিত উখিয়া