টেকনাফের বাহারছড়ার সুপারি, স্থানীয় আয়ের অন্যতম বড় উৎস
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
খুনিয়াপালং উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ
আলোকিত রিপোর্ট:
কক্সবাজার সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি কিশোরকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সীমান্তবর্তী ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি সদস্যরা কিশোরদের স্বজনদের কাছে বুঝিয়ে দেন।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে ওই তিন কিশোরকে আটক করে আরাকান আর্মি। এরপর বিষয়টি জানতে পেরে বিজিবি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে।
দীর্ঘ যোগাযোগ ও সমন্বয়ের পর অবশেষে তাদের ফেরত আনা সম্ভব হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
ফেরত আসা কিশোররা বর্তমানে সুস্থ রয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী নদী ও জলাশয়ে মাছ ধরতে গিয়ে প্রায়ই অসতর্কভাবে বাংলাদেশি জেলেরা মিয়ানমার সীমান্তের কাছে চলে যায়। এতে মাঝেমধ্যে এমন ঘটনার সৃষ্টি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক