আলোকিত ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পবিত্র ঈদ উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ডা. শফিকুর রহমান। সোমবার (২৩ মার্চ) তিনি উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ—আবালবৃদ্ধবনিতা, নারী-পুরুষসহ—তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হন। তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন, যাতে সুস্থ থেকে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
অনুষ্ঠানে আগত মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের, মুহাম্মদ ফখরুল ইসলাম, শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি ছিল ঈদের আনন্দ ভাগাভাগি এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের একটি অংশ।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা এরশাদ গ্রেপ্তার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী