টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদে তা নিশ্চিত করা হয়।
সেখানে বলা হয়েছে- নৌবাহিনীর কন্টিনজেন্ট হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদককারবারিদের আস্তানা হতে ২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
৩৬ দিন সাগরে ভাসমান ২ শ্রীলঙ্কানকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা
উখিয়া ও টেকনাফে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ