আলোকিত ডেস্ক রিপোর্ট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।
এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আলোকিত উখিয়া
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
এক বছরে নাফ নদী ও সীমান্তে ১ কোটি ৭৩ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২৩৮
হোয়াইক্যংয়ের কেরুনতলীতে পিকআপ-সিএনজি সংঘর্ষ, চালক নিহত, শিক্ষকসহ আহত বেশ কয়েকজন