আলোকিত রিপোর্ট:
১ মার্চ ২০২৬: কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ ও জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ ও ভূমি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবেআমাইন্যার চরে জব্দ আড়াই লাখ ঘনফুট বালুগত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমাইন্যার চরে দুইটি পৃথক স্পটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ২ লাখ ৫০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার ও বড় পাইপলাইন অকেজো করে দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু আগামী ০২ মার্চ ২০২৬ তারিখে ঘটনাস্থলেই উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
উত্তর হারবাংয়ে জরিমানা
এরপর ০১ মার্চ ২০২৬ তারিখে উত্তর হারবাং এলাকায় অভিযান চালিয়ে মো. মোরশেদ আলম মানিক নামের এক ব্যক্তিকে অবৈধ বালি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় বালি উত্তোলনে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ করা হয় এবং পাইপলাইন অকেজো করে দেওয়া হয়।

কঠোর অবস্থানে প্রশাসন
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে। পাশাপাশি কেউ যদি নিজের জমি ব্যবহার করে বা সুযোগ করে দিয়ে অবৈধ বালি উত্তোলনে সহযোগিতা করেন, তাহলে দাগ ও খতিয়ান অনুযায়ী সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা বলছেন, নদীভাঙন ও পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান আরও জোরদার হওয়া প্রয়োজন।

আরো পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে “ব্র্যান্ড” নামে প্রতারণা: বাহিরে Lux, ভেতরে মাটি!
উখিয়া সিকদার বিল এলাকা
উখিয়া শান্তির পাহাড়ে মাদক সেবন ও আযাদের বাড়ী থেকে সরবরাহের অভিযোগ
উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ