Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কৌশিক বড়ুয়া

উখিয়ায় খালে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক বড়ুয়া

আলোকিত রিপোর্ট:

উখিয়ার তুতুরবিল ব্রিজ সংলগ্ন রেজুখালে নিখোঁজ হয়েছে রেজুরকুল নিবাসী পোতন বড়ুয়ার ছেলে ও পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র কৌশিক বড়ুয়া। সঙ্গে থাকা বন্ধুর ভাষ্যমতে, বড়ই ধোয়া ও গোসল করার জন্য খালে নামার পর হঠাৎ করেই কৌশিক পানিতে ডুবে যায়। তবে ওই বন্ধু দাবি করেছে, ঘটনার সময় সে অদৃশ্য শক্তির মতো কিছু অনুভব করে ভয় পেয়ে যায় এবং দীর্ঘ সময় বিষয়টি কাউকে জানাতে পারেনি। এদিকে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও স্বজনরা তুতুরবিল ব্রিজ সংলগ্ন রেজুখালে তল্লাশি চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত কৌশিক বড়ুয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। রিপোর্ট কর।