Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

আলোকিত রিপোর্ট: উখিয়া, ৫ মার্চ ২০২৬:

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এহেচান উল্লাহ সিকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে সদ্য বিদায়ী কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

পরবর্তীতে দুপুর ২টা ৩০ মিনিটে তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এ সময় হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের চিকিৎসা সেবা আরও কার্যকর ও মানবিক করার বিষয়ে আলোচনা করা হয়।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদারকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে