আলোকিত রিপোর্ট:
উখিয়া উপজেলার সিকদার বিল এলাকার শান্তির পাহাড় সংলগ্ন এলাকায় মাদক সেবন ও সরবরাহের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে সেখানে কিছু অসাধু ব্যক্তি রাতের অন্ধকারে মাদক সেবন ও সরবরাহের সঙ্গে জড়িত।
তাদের অভিযোগ অনুযায়ী, আযাদ নামের এক ব্যক্তি এলাকায় মাদক সরবরাহ করে থাকেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাত হলেই শান্তির পাহাড় এলাকায় মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়, যা এলাকার পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ