Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় অসহায় টমটম চালকের পাশে দাঁড়ালেন ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

আলো‌কিত রি‌পোর্টঃ

মানুষের পাশে দাঁড়ানোর কথা অনেকেই বলেন, তবে বাস্তবে নীরবে মানবিক কাজ করে যাওয়া মানুষের সংখ্যা খুবই কম। উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন আবারও এমন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, নলবনিয়া গ্রামের টমটম চালক আনোয়ার দীর্ঘদিন ধরে হার্ণিয়া রোগে ভুগছিলেন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও অপারেশন করাতে পারছিলেন না। পরিবারের খরচ চালাতেই হিমশিম খেতে হওয়ায় চিকিৎসা ছিল তার কাছে একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল।
সম্প্রতি বিষয়টি জানতে পারেন ৯নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। পরে তিনি কুতুপালং এলাকার আলিফ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে আনোয়ারের চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে অপারেশনের খরচ জোগাড় করতে না পেরে যখন হতাশ হয়ে পড়েছিলেন আনোয়ার, তখন ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহযোগিতা করে তার অপারেশন সম্পন্ন করার ব্যবস্থা করেন হেলাল উদ্দিন মেম্বার।
স্থানীয়রা জানান, একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তারা ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের এই সহমর্মিতার প্রশংসা করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

আলো‌কিত উখিয়া