Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

থাইংখালীতে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ

আলোকিত রিপোর্টঃ
উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচল সহজ করতে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) থাইংখালী চেয়ারম্যান বাজার থেকে থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থাইংখালী বাজারে যাতায়াতের সুবিধার্থে এ সেতু নির্মাণের উদ্যোগ নেয় ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ।
সেতু নির্মাণ কার্যক্রমে নেতৃত্ব দেন ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম গফুর উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ডের সদস্য আলতাজ আহাম্মদ সওদাগর এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য খুরশিদা বেগম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তির কারণে একটি সেতুর দাবি ছিল। বিশেষ করে স্কুল শিক্ষার্থী ও বাজারগামী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তেন। কাঠের সেতু নির্মাণের ফলে এখন তাদের যাতায়াত অনেক সহজ হবে।
এলাকাবাসী দ্রুত উদ্যোগ গ্রহণ করায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলো‌কিত উখিয়া