পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ভয় দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আবিদকে (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি গোঁয়াখালী গ্রামে বলে জানা গেছে।
স্কুল ছাত্রীর পরিবার অভিযোগ করে জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকা থেকে ১৬ বছর বয়সী ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেছেন, এ ঘটনায় ভিকটিম উদ্ধার আছে। ভুক্তভোগীর পক্ষে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অভিযুক্ত যুবক মোহাম্মদ আবিদকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

আরো পড়ুন
বগুড়ায় বাসে ৭৭৫ পিস ইয়াবা, রামুর আবুল কালাম গ্রেপ্তার
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি