Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

পারিবারিক আয়োজনে ইশরাক-নুসরাতের আকদ সম্পন্ন

আলোকিত ডিজিটাল ডেস্ক:

আলহামদুলিল্লাহ, পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হলো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের আকদ (নিকাহ)।

গত ২৭ মার্চ ২০২৬ তারিখে সীমিত পরিসরের এই আয়োজনে দুই পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানান। ধর্মীয় নিয়ম অনুসরণ করে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয় এবং পারিবারিক আবহে দিনটি আনন্দঘন পরিবেশে কাটে।

অনুষ্ঠানে উপস্থিত স্বজনরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।