Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

জালিয়া পালং ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ শুরু

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফের (১০ কেজি) চাল বিতরণ শুরু হয়েছে।

রবিবার (আজ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জালিয়া পালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব এস.এম. সৈয়দ আলম স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তারিকুল ইসলাম। তার তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।

স্থানীয় উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত উখিয়া