Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

শ্যামল দত্ত

আদালত প্রাঙ্গণে শ্যামল দত্ত। ফাইল ছবি

কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের

আলোকিত ডিজিটাল রিপোর্ট : ০৩ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মুক্তি দিতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।

সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘মৌলিক অধিকার লঙ্ঘন করে হত্যাসহ বিভিন্ন ভুয়া অভিযোগে এক বছরের বেশি সময় ধরে যেসব সাংবাদিককে কারাগারে রাখা হয়েছে, সেই ডজনখানেক সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে আমরা প্রধানমন্ত্রী (তারেক) রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি) সরকারের প্রতি আহ্বান জানাই।’