এসি মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’
পুলিশ সূত্রে জানা যায়, হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বুধবার রাত ৯টার দিকে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় সিয়াম নামে তার পূর্বপরিচিত এক সহপাঠী জড়িত বলে দাবি করে নিহত বিন্তির পরিবার।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস