কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সোলাইমান নামে একজনকে আটক করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও বারে কর্মরতদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার আগে বারে বসা কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাইরে থেকে দুজনকে ডেকে আনা হয়। পরে তাদের ওপর হামলা হলে রাশেদ গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান জানান, বাইরে থেকে আসা দুজনের একজন ছিলেন রাশেদ। বারের ভেতরে থাকা কয়েকজনের সঙ্গে হাতাহাতির একপর্যায়ে তাকে মারধর করা হয়।
তিনি বলেন, বারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত বারটি বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, ঘটনার পর বারের নিরাপত্তা ব্যবস্থা ও প্রবেশ নিয়ন্ত্রণ পদ্ধতিও তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত উখিয়াা

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক