মহেশখালী চ্যানেলে নৌকাডুবি: নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীর মোহনা নাজিরারটেক সংলগ্ন এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নাজিরারটেক সংলগ্ন সমিতিপাড়া সৈকত এলাকায় মরদেহটি ভেসে আসে। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক-সোনাদিয়া মোহনা এলাকায় বড় ঢেউয়ের আঘাতে একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে থাকা নিউজিল্যান্ডের একই পরিবারের চার সদস্য পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা তিনজনকে জীবিত উদ্ধার করলেও আলবার্ট নিখোঁজ ছিলেন। এরপর নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নিউজিল্যান্ড দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
আলো‌কিত উখিয়া